শিক্ষার মানোন্নয়নে কুমিল্লায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। এই মহতী আয়োজনটি করে সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস)। প্রশিক্ষণে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের দায়িত্ব, নেতৃত্ব, জবাবদিহি, ক্ষমতা ও সীমাবদ্ধতা এবং প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়া শুধু একটি পদ বা সামাজিক মর্যাদার বিষয় নয়। একজন সভাপতিকে প্রতিষ্ঠানের শিক্ষার মান, শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যা, শৃঙ্খলা, জবাবদিহি এবং সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।" কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি এবং সভাপতির দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশিক্ষণ দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রামের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন আহমেদ ও ড. শামসুদ্দীন শিশির। শিক্ষায় সভাপতির ভূমিকা, অংশীজনের দায়বদ্ধতা এবং ক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। বিশেষ সেশনে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের শিক্ষার মানোন্নয়নে সভাপতির ভূমিকা নিয়ে বক্তব্য দেন। প্রতিষ্ঠানের কার্যকারিতা উন্নয়নের জন্য পরিবর্তন পরিচালন দক্ষতা অর্জনের কৌশল বিষয়ে বক্তব্য দেন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কনসালট্যান্টের কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ নুরুল আফসার। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানোন্নয়নে ট্র্যাকিং সিস্টেম নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন নিশ্চিন্তপুর আব্দুল গফুর ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ নেওয়াজ নিজাম। কর্মশালায় চলতি বছরের ফলাফল পর্যালোচনা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শনাক্তকরণ, সভাপতিদের করণীয়, প্রতিষ্ঠান পরিচালনায় পরিবর্তন ব্যবস্থাপনা এবং বাস্তব সমস্যা নিয়ে দলগত কাজ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এবং লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাশ। সভাপতিত্ব করেন সিডিএস চেয়ারম্যান আফসানা ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন সিডিএস পরিচালক ও নাঙ্গলকোট-লালমাই উপজেলা শিক্ষা কমিটির সদস্য সামছুদ্দিন ইলিয়াস।
A day-long training workshop was held in Cumilla for the presidents of managing committees and governing bodies of various educational institutions with the aim of improving the quality of education. The workshop took place on Saturday (August 29, 2026) at the Moynamoti Auditorium of the Bangladesh Academy for Rural Development (BARD). The Member of Parliament for Cumilla-10 constituency, Mobasher Alam Bhuiyan, attended the event as the Chief Guest. This impactful event was organized by the Citizen Development Society (CDS). The training focused heavily on the responsibilities, leadership, accountability, authority, limitations, and institutional management skills of the governing body presidents and members from over a hundred educational institutions across Nangalkot and Lalmai upazilas. In his chief guest speech, Mobasher Alam Bhuiyan said, "Becoming the president of an educational institution is not merely a title or a matter of social status. A president must play an active and proactive role in enhancing educational quality, addressing teacher-student challenges, maintaining discipline, ensuring accountability, and fostering a conducive learning environment." During the workshop, training on the duties and responsibilities of managing committees, governing bodies, and presidents was delivered by Farhad Uddin Ahmed, Assistant Professor at the Government Teachers' Training College, Chittagong, and Dr. Shamsuddin Shishir. Lalmai Upazila Secondary Education Officer Mohammad Ullah discussed the role of presidents in education, stakeholder accountability, as well as institutional powers and constraints. In a special session, Prof. Md. Jamal Nasser, former Chairman of the Board of Intermediate and Secondary Education, Cumilla, shared insights on the president's role in advancing education. Syed Mohammad Nurul Afsar, an official from Organization Development Consultants, spoke on strategies for acquiring change management skills to enhance institutional efficacy. Shah Newaz Nizam, President of Nischintapur Abdul Gafur Bhuiyan High School, presented his practical experience regarding tracking systems for uplifting underperforming students. The workshop also featured a review of this year's academic results, identification of struggling students, best practices for presidents, change management in institutional administration, group exercises, and open participatory discussions on real-world challenges. The event was graced by Special Guests Abu Raihan, Upazila Nirbahi Officer (UNO) of Nangalkot, and Subrata Biswas Das, UNO of Lalmai. The program was presided over by CDS Chairperson Afsana Bhuiyan, while Shamsuddin Elias, CDS Director and member of the Nangalkot-Lalmai Upazila Education Committee, delivered the welcome address.